১৮ মাস পর পাবনায় আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন

অবশ্যই পরুন

বাংলাদেশ আওয়ামী লীগ-এর পাবনা জেলা কার্যালয়ের সামনে দীর্ঘ প্রায় ১৮ মাস পর জাতীয় পতাকা উত্তোলন করেছেন দলটির নেতাকর্মীরা। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে শহরের আব্দুল হামিদ সড়কে অবস্থিত দলীয় কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করা হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, জেলা ও উপজেলা পর্যায়ের কয়েকজন নেতা-কর্মী একটি লাঠিতে জাতীয় পতাকা উত্তোলন করছেন। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন। তবে কার্যালয়ের মূল ফটক তালাবদ্ধ অবস্থায় ছিল।

এর আগে সামাজিক মাধ্যমে আরেকটি ভিডিওতে দেখা যায়, কয়েকজন তরুণ একই কার্যালয়ে ছাত্রলীগের পতাকা উত্তোলন করছেন বলে দাবি করা হয়।

এ বিষয়ে পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মশিউর রহমান মন্ডল বলেন, এমন কোনো ঘটনার বিষয়ে আনুষ্ঠানিক তথ্য তাদের কাছে নেই। তবে বিষয়টি নজরদারিতে রাখা হয়েছে এবং শৃঙ্খলাবিরোধী কোনো কার্যক্রম পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পরিবর্তনের পর বিভিন্ন মামলায় গ্রেপ্তারের আশঙ্কায় জেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা আত্মগোপনে চলে যান। ওই সময় একাধিক দফায় কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এরপর থেকে কার্যালয়টি তালাবদ্ধ রয়েছে এবং সেখানে প্রকাশ্য রাজনৈতিক কার্যক্রম বন্ধ

ন্যাশনিক্স/এলকে

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ