প্রথমবারের মতো শহীদ মিনারে যাচ্ছে জামায়াত ইসলাম

অবশ্যই পরুন

বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রথমবারের মতো কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে যাচ্ছে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস উপলক্ষে শুক্রবার দিবাগত রাতে সেখানে যাবেন দলটির আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান।

দলীয় সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২১ ফেব্রুয়ারির প্রথম প্রহরে রাষ্ট্রীয় কর্মসূচির অংশ হিসেবে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করবেন তিনি। এ সময় ১১ দলীয় ঐক্যের নবনির্বাচিত সংসদ সদস্যরাও উপস্থিত থাকবেন। পরে আজিমপুর কবরস্থানে ভাষা শহীদদের কবর জিয়ারত ও দোয়া করা হবে।

রাষ্ট্রীয় প্রটোকল অনুযায়ী, একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। এরপর স্পিকার, প্রধান বিচারপতি এবং বিরোধীদলীয় নেতা শ্রদ্ধা নিবেদন করেন।

দলীয় সূত্রে জানা গেছে, অতীতে জামায়াত জাতীয় স্মৃতিসৌধ ও শহীদ মিনারে ফুল দেওয়ার কর্মসূচিতে অংশ নেয়নি। সাধারণত আলোচনা সভা ও দোয়া মাহফিলের মাধ্যমে দিবসগুলো পালন করেছে। তবে এবার বিরোধীদলীয় নেতা হিসেবে রাষ্ট্রীয় দায়িত্বের অংশ হিসেবে শহীদ মিনারে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উল্লেখ্য, সাম্প্রতিক নির্বাচনে ৬৮টি আসন পেয়ে দলটি সংসদের প্রধান বিরোধীদল হিসেবে আত্মপ্রকাশ করেছে। বিরোধীদলীয় নেতা হিসেবে ডা. শফিকুর রহমান মন্ত্রী মর্যাদা ভোগ করছেন।

ন্যাশনিক্স/এলকে

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ