কক্সবাজারে আইনজীবীদের চেম্বারে বঙ্গবন্ধুর ছবি পুনঃস্থাপন

অবশ্যই পরুন

অন্তর্বর্তী সরকারের বিদায়ের পর দেশের বিভিন্ন স্থানে দলীয় কার্যালয়ে জাতির পিতা শেখ মুজিবুর রহমান-এর ছবি টাঙানোর ধারাবাহিকতায় কক্সবাজারেও একই ধরনের উদ্যোগ দেখা গেছে। বৃহস্পতিবার কক্সবাজার আইনজীবী সমিতি ভবনের একটি ব্যক্তিগত চেম্বারে বঙ্গবন্ধুর ছবি পুনরায় টাঙানো হয়েছে।

জানা গেছে, ওই চেম্বারে বসেন তিন আইনজীবী মোহাম্মদ জুলকারনাইন জিল্লু, মোহাম্মদ ফয়সাল ও নূরুল ইসলাম নাহিদ। তারা জানান, ছবি টাঙানোর সময় আওয়ামীপন্থী কয়েকজন আইনজীবী সেখানে উপস্থিত ছিলেন। এ সময় স্লোগান দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

আইনজীবী মোহাম্মদ জুলকারনাইন জিল্লু গণমাধ্যমকে বলেন, কয়েক বছর আগে তিন সহপাঠী মিলে চেম্বার চালুর সময়ই বঙ্গবন্ধুর ছবি টাঙানো হয়েছিল। এমনকি সে জন্য আলাদা ফ্রেমও প্রস্তুত রাখা ছিল। তবে ৫ আগস্টের পর ‘জুলাইযোদ্ধা সমন্বয়ক’ পরিচয়ে কিছু ব্যক্তি জেলা জজ আদালত এলাকায় ভাঙচুর চালালে নিরাপত্তাজনিত কারণে ছবিটি সরিয়ে রাখা হয়।

তিনি আরও জানান, অন্তর্বর্তী সরকার বিদায় নেওয়ার পর আবারও যথাযথ মর্যাদায় চেম্বারে বঙ্গবন্ধুর ছবি স্থাপন করা হয়েছে। ছবি টাঙানোর পর এখন পর্যন্ত তারা কোনো ধরনের হুমকি বা বাধার সম্মুখীন হননি বলেও দাবি করেন এই আইনজীবী।

ন্যাশনিক্স/এপি

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ