ঠাকুরগাঁওয়ে চাঁদাবাজির তথ্য জানতে ওয়েবসাইট চালু করলেন মির্জা ফখরুল

অবশ্যই পরুন

নিজ নির্বাচনী এলাকা ঠাকুরগাঁওয়ে চাঁদাবাজি, দখলবাজিসহ যেকোনো ধরনের অপরাধ ও অনিয়মের তথ্য সরাসরি জানাতে একটি ওয়েবসাইট চালু করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান। সেখানে তিনি উল্লেখ করেন, ঠাকুরগাঁও-১ আসনের যেকোনো এলাকায় চাঁদাবাজি, দখল, অন্যায়-অপরাধ বা জনভোগান্তির বিষয় সরাসরি তাঁর কাছে পৌঁছে দিতে নাগরিকরা যেন নির্দিষ্ট ওয়েবসাইট ব্যবহার করেন।

‘alamgirfortomorrow.com’ নামে চালু করা এই প্ল্যাটফর্মের উদ্বোধন করা হয় গত ৭ জানুয়ারি। মন্ত্রী জানান, উদ্বোধনের পর থেকেই বিভিন্ন অভিযোগ ও বার্তা পাওয়া যাচ্ছে। তাঁর টিম সেগুলো সংগ্রহ ও সংকলনের কাজ করছে এবং শিগগিরই সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করা হবে।

উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি দেশের ২৯৯টি আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়।

ন্যাশনিক্স/এএএইচপি

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ