জাতীয় চাঁদ দেখা কমিটি আজ বুধবার বৈঠকে বসবে, ১৪৪৭ হিজরি সনের রমজান মাস কবে থেকে শুরু হবে তা নির্ধারণের জন্য। এই তথ্য গতকাল মঙ্গলবার ইসলামিক ফাউন্ডেশন এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বুধবার সন্ধ্যা ৬টায় (বাদ মাগরিব) বায়তুল মোকাররম জাতীয় মসজিদের ইসলামিক ফাউন্ডেশন সভাকক্ষে সভা অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন নতুন সরকারের ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী।
ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, বুধবার বাংলাদেশের আকাশে কোথাও রমজান মাসের চাঁদ দেখা গেলে সংশ্লিষ্ট জেলা প্রশাসক (ডিসি) বা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) তা জানানোর জন্য অনুরোধ করা হয়েছে। এছাড়া নিচের টেলিফোন নম্বরগুলোতেও কল করে তথ্য জানানো যাবে: ০২-৪১০৫৩২৯৪, ০২-২২৬৬৪০৫১০ এবং ০২-২২৩৩৮৩৩৯৭।
চাঁদ দেখা গেলে আগামীকাল বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকে বাংলাদেশে রোজা শুরু হবে। আর চাঁদ দেখা না গেলে শুক্রবার (২০ ফেব্রুয়ারি) থেকে রমজান মাস গণনা শুরু হবে।
ন্যাশনিক্স/এএএইচপি
