শ্রদ্ধা জানাতে গিয়ে ধানমন্ডি ৩২ থেকে আটক ব্যক্তিদের ছেড়ে দিল পুলিশ

অবশ্যই পরুন

রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় ফুল দিতে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধ্যাপক আ ক ম জামাল উদ্দিনসহ পাঁচজনকে আটক করে পুলিশ। পরে জিজ্ঞাসাবাদ শেষে তাদের ছেড়ে দেওয়া হয়।

রোববার (১৫ ফেব্রুয়ারি) বিকেল পৌনে ৫টার দিকে ধানমন্ডি ৩২ নম্বর এলাকা থেকে তাদের থানায় নেওয়া হয়। প্রাথমিকভাবে আটক চারজনের পরিচয় জানা যায়নি।

রমনা বিভাগের ধানমন্ডি জোনের সহকারী পুলিশ কমিশনার শাহ মোস্তফা তারিকুজ্জামান জানান, ঘটনাস্থলে উপস্থিত কিছু লোকজন তাদের ঘিরে ধরেছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ তাদের থানায় নিয়ে যায়। তিনি বলেন, জিজ্ঞাসাবাদ শেষে কিছুক্ষণ পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে।

ন্যাশনিক্স/এএএইচপি

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ