নেতৃবৃন্দ পরিদর্শন করলেন দিনাজপুর জেলা আওয়ামী লীগের কার্যালয়, মেরামতের নির্দেশ

অবশ্যই পরুন

গত ৫ আগস্টের হামলায় ক্ষতিগ্রস্ত দিনাজপুর জেলা আওয়ামী লীগের কার্যালয় পরিদর্শন করেছেন দলটির জেলা পর্যায়ের নেতৃবৃন্দ। দীর্ঘদিন ধরে অচলাবস্থায় থাকা কার্যালয়টির সার্বিক অবস্থা ঘুরে দেখে দ্রুত পুনর্গঠনের উদ্যোগ নেওয়ার কথা জানানো হয়েছে।

পরিদর্শনকালে নেতারা ভবনের বিভিন্ন কক্ষ, দাপ্তরিক সরঞ্জাম ও অবকাঠামোগত ক্ষয়ক্ষতির চিত্র পর্যালোচনা করেন। হামলার ঘটনায় কার্যালয়ের দরজা-জানালা, আসবাবপত্র ও গুরুত্বপূর্ণ নথিপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা যায়। দীর্ঘ সময় ব্যবহার না হওয়ায় ভবনের কিছু অংশ আরও নাজুক হয়ে পড়েছে।

এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ খালেদ হাবিব সুমন, সাংস্কৃতিক সম্পাদক রহমতুল্লাহ রহমত, জেলা আওয়ামী লীগের সদস্য ও জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক সৈয়দ সালাহ উদ্দিন দিলীপ। এছাড়া জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য রুহানা নিশাত বিথী, সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম, বীরগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আরিফুজ্জামান, পাল্টাপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মন্জুরুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাকসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নেতৃবৃন্দ জানান, জেলা পর্যায়ের সাংগঠনিক কার্যক্রম সচল রাখতে কার্যালয়টি দ্রুত সংস্কার করা হবে। প্রয়োজনীয় মেরামত, নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং প্রশাসনিক কার্যক্রম পুনর্বিন্যাসের মাধ্যমে কার্যালয়কে পূর্ণাঙ্গভাবে চালু করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

দীর্ঘদিন পর কার্যালয় পরিদর্শন ও পুনর্গঠনের ঘোষণায় স্থানীয় নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা দেখা দিয়েছে। সংশ্লিষ্টরা আশা করছেন, অচিরেই সংস্কারকাজ সম্পন্ন হলে জেলা পর্যায়ের দলীয় কার্যক্রম আবারও স্বাভাবিক গতিতে ফিরে আসবে।

ন্যাশনিক্স/এপি

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ