ধানমন্ডি ৩২ নম্বরে অবস্থিত ঐতিহাসিক স্থাপনা বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডা. এ.কে.এম. জামাল উদ্দিন। এক বিবৃতিতে তিনি ঘটনাটিকে দুঃখজনক ও নিন্দনীয় আখ্যা দেন।
তিনি জানান, আজ বিকেল ৪টায় তিনি ঘটনাস্থলে গিয়ে অশ্রুপাত ও পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করবেন। একই সঙ্গে তিনি দলমত নির্বিশেষে সর্বস্তরের মানুষকে প্রতিবাদ ও শোক কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন।
অধ্যাপক জামাল উদ্দিন বলেন, দেশের ইতিহাস-ঐতিহ্যের সঙ্গে জড়িত স্থাপনায় হামলার ঘটনা জাতির জন্য বেদনাদায়ক। তিনি এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে সচেতনতা ও দায়িত্বশীল ভূমিকার প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন।
ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে বলে জানা গেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি খতিয়ে দেখছে।
ন্যাশনিক্স/এলকে
