জামায়াত-বিএনপি সংঘর্ষে, রণক্ষেত্র বাগেরহাট

অবশ্যই পরুন

বাগেরহাট সদর উপজেলার আড়পাড়া এলাকায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতে ইসলামীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে শুরু হওয়া এ ঘটনায় অন্তত ৩০ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে

যৌথবাহিনী অভিযান চালিয়ে ৬ জনকে আটক করেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে দুই পক্ষের সমর্থকদের মধ্যে প্রথমে কথাকাটাকাটি শুরু হয়। একপর্যায়ে উত্তেজনা বাড়তে থাকলে তা সংঘর্ষে রূপ নেয়। উভয়পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে একে অপরের ওপর হামলা চালায় বলে অভিযোগ রয়েছে।

সংঘর্ষ চলাকালে আড়পাড়া এলাকায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং আশপাশের দোকানপাট বন্ধ হয়ে যায়।

খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে যৌথবাহিনীর অভিযানে ৬ জনকে আটক করা হয়।

 আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এ ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

ন্যাশনিক্স/এপি

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ