নির্বাচনের স্বচ্ছতা নিয়ে বড় প্রশ্ন জামায়াত আমিরের

অবশ্যই পরুন

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে শান্তিপূর্ণভাবে অংশগ্রহণের জন্য দেশবাসীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। একই সঙ্গে তিনি নির্বাচনের ফলাফল প্রস্তুত ও ঘোষণার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) নিজের ভ্যারিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, নির্বাচনের ফলাফল তৈরির ধরন তাদের কাছে পরিষ্কার নয়। অনেক স্থানে দলের প্রার্থীরা অল্প ব্যবধানে পরাজিত হয়েছেন, যা রহস্যজনক বলে মন্তব্য করেন তিনি।

পোস্টে তিনি আরও দাবি করেন, বিভিন্ন জায়গায় ফলাফলে গরমিল ও সাজানো চিত্র দেখা গেছে এবং প্রশাসন নিরপেক্ষ ভূমিকা পালন করেনি বলে তাদের মনে হয়েছে। এসব কারণে নির্বাচনের স্বচ্ছতা নিয়ে বড় ধরনের প্রশ্ন সৃষ্টি হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

ডা. শফিকুর রহমান সবাইকে ধৈর্য ধারণের আহ্বান জানিয়ে বলেন, জোটের পক্ষ থেকে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত কর্মী-সমর্থকদের অপেক্ষা করতে হবে। একটি মানবিক বাংলাদেশ গঠনের লক্ষ্যে ন্যায়ের সংগ্রাম অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।

ন্যাশনিক্স/এলকে

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ