প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসেছে ১১-দলীয় জোটের একটি প্রতিনিধি দল। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বিকেল সোয়া ৩টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে প্রায় ১০ সদস্যের প্রতিনিধি দলটি উপস্থিত হয়।
প্রতিনিধি দলে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিমসহ জোটের অন্য নেতারা রয়েছেন।
বৈঠকের উদ্দেশ্য সম্পর্কে জানতে চাইলে মাওলানা আবদুল হালিম বলেন, বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ের মাধ্যমে বিস্তারিত জানানো হবে।
বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার ছাড়াও নির্বাচন কমিশনের আরও তিনজন কমিশনার উপস্থিত আছেন বলে জানা গেছে।
ন্যাশনিক্স/এপি
