ভোটকেন্দ্রে আগেই ধানের শীষে সিল মারা ব্যালট জব্দ, তদন্তে সিসিটিভি ফুটেজ

অবশ্যই পরুন

শেরপুর-১ (সদর) আসনের একটি ভোটকেন্দ্র থেকে ধানের শীষ প্রতীকে সিল দেওয়া শতাধিক ব্যালট পেপার উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও শেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুবা হক।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে শেরপুর সদর উপজেলার চরমোচারিয়া ইউনিয়নের দক্ষিণ নলবাইদ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।

ইউএনও মাহবুবা হক জানান, সিল মারা ব্যালট পেপারগুলো ব্যালট বাক্সে ফেলার আগেই জব্দ করা হয়। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে এবং ভোটগ্রহণ পুনরায় শুরু হয়েছে। উদ্ধার হওয়া ব্যালটগুলোর কিছুতে ধানের শীষ প্রতীকে সিল দেওয়া ছিল।

জেলা নির্বাচন কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন বলেন, বিএনপির দুই সমর্থক কৌশলে শতাধিক ব্যালট পেপারে সিল দেন। বিষয়টি প্রিসাইডিং কর্মকর্তার নজরে এলে সঙ্গে সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হয়। পরে সিল মারা ব্যালট উদ্ধার করে দুজনকে আটক করা হয়। উদ্ধার হওয়া ব্যালটগুলো বাতিল ঘোষণা করা হবে বলেও জানান তিনি।

ঘটনার পর কেন্দ্রটিতে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। বর্তমানে ভোটগ্রহণ স্বাভাবিক রয়েছে।

এ বিষয়ে শেরপুর-1 আসনে বিএনপির প্রার্থী ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা বলেন, তিনি ঘটনাটি শুনেছেন এবং কেউ যেন এমন কাজ না করেন, সে আহ্বান জানান। সুষ্ঠু নির্বাচন হলে তিনি বিজয়ী হবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন।

ন্যাশনিক্স/এলকে

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ