মেহেরপুরে চার ভোট কেন্দ্রে ভয়াবহ সংঘর্ষ, আহত ১৭

অবশ্যই পরুন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও সংবিধান সংস্কারবিষয়ক গণভোটকে ঘিরে মেহেরপুরের দুই আসনের চারটি ভোটকেন্দ্রে পৃথক হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় জামায়াতের অন্তত ১৬ জন এবং বিএনপির একজন কর্মী আহত হয়েছেন। পুলিশ একজনকে আটক করেছে।

মেহেরপুরের পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায় সংঘর্ষ ও আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনাগুলোর পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। বর্তমানে সংশ্লিষ্ট কেন্দ্রগুলোতে ভোটগ্রহণ সুষ্ঠুভাবে চলছে এবং সংঘর্ষের ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

স্থানীয় সূত্রে জানা যায়, মেহেরপুর-২ আসনের গাংনী উপজেলার সাহারবাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটারদের কেন্দ্রে যেতে বাধা দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ বাধে। এতে জামায়াতের ১০ জন কর্মী-সমর্থক আহত হন। আহতদের মধ্যে ছয়জনকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

একই সময়ে গাংনী উপজেলার ছাতিয়ান কেন্দ্রেও ভোটারদের কেন্দ্রে যেতে বাধা দেওয়ার অভিযোগে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে জামায়াতের চারজন আহত হন। তাদের মধ্যে তিনজনকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এদিকে সকাল সাড়ে ১০টার দিকে গাংনী উপজেলার খাসমহল গ্রামে আরেকটি সংঘর্ষে বিএনপির এক কর্মী আহত হন।

অন্যদিকে মেহেরপুর-1 আসনের চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়ে বাড়ি ফেরার পথে হামলার শিকার হন জামায়াতের দুই সমর্থক। অভিযোগ রয়েছে, বিএনপির নেতাকর্মীরা তাদের ওপর হামলা চালায়। এ ঘটনায় পুলিশ এক বিএনপি কর্মীকে আটক করেছে।

এদিকে জেলার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ