রাতেই ঢাকা-৬ এ ভোটকেন্দ্রে হট্টগোল, ভিডিও ভাইরাল

অবশ্যই পরুন

ঢাকা-৬ আসনের আওতাধীন ৪৩ নম্বর ওয়ার্ডে অবস্থিত জুবিলী স্কুল ও কলেজ ভোটকেন্দ্রে দুই পক্ষের মধ্যে হট্টগোলের ঘটনা ঘটেছে। বুধবার রাতে ঘটে যাওয়া এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

ভাইরাল হওয়া ভিডিওতে পুলিশ সদস্যসহ অন্তত ১০ জনকে দেখা যায়। তবে তাদের সুনির্দিষ্ট পরিচয় বা ঘটনার বিস্তারিত কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ভিডিওতে দেখা যায়, এক বয়স্ক ব্যক্তি একজন তরুণকে শাসাচ্ছেন এবং উপস্থিত পুলিশ সদস্যদের উদ্দেশ্যে প্রশ্ন করছেন তাদের উপস্থিতিতে ওই তরুণ কীভাবে কেন্দ্রের ভেতরে প্রবেশ করলেন।

এ সময় পাশেই থাকা আরেক ব্যক্তির পরিচয় জানতে চাইলে তিনি নিজেকে কেন্দ্রের সহকারী প্রিজাইডিং অফিসার বলে পরিচয় দেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ সদস্যরা উভয় পক্ষকে শান্ত করার চেষ্টা করেন।

ঘটনার বিষয়ে নির্বাচন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে বলে স্থানীয় সূত্রে জানা 

ন্যাশনিক্স/এলকে

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ