সূত্রাপুরে টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা, জামায়াত নেতা আটক

অবশ্যই পরুন

রাজধানীর সূত্রাপুরে ভোটারদের কাছে টাকা বিতরণের অভিযোগে থানা জামায়াতের নায়েবে আমির মো. হাবিবকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে দুই দিনের কারাদণ্ড দেওয়া হয়।

সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মতিউর রহমান বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সূত্রাপুর কমিউনিটি সেন্টার ভোটকেন্দ্রের সামনে ভোটারদের প্রভাবিত করতে টাকা বিতরণ করছিলেন মো. হাবিব। এ সময় স্থানীয় লোকজন তাকে হাতেনাতে আটক করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সূত্রাপুরের ৪৪ নম্বর ওয়ার্ডের একটি চালের দোকানে বসে তিনি কয়েকজন ভোটারের হাতে টাকা দিচ্ছিলেন। বিষয়টি টের পেয়ে এলাকাবাসী তাকে ধরে ফেলেন।

পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে পৌঁছে অভিযোগের সত্যতা যাচাই করেন। প্রাথমিক তদন্তে অভিযোগের প্রমাণ পাওয়া গেলে ভ্রাম্যমাণ আদালত মো. হাবিবকে দুই দিনের কারাদণ্ড দেন।

ন্যাশনিক্স/এএএইচপি

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ