চট্টগ্রামের চন্দনাইশে সাড়ে ১০ লাখ টাকা ও একটি রিকুইজিশন করা নোয়া মাইক্রোবাসসহ তিনজনকে আটক করেছে সেনাবাহিনী। এদের মধ্যে একজন মাইক্রোবাস চালক। মঙ্গলবার রাত ১২টার দিকে আবদুল বারিহাট এলাকা থেকে তাদের আটক করা হয়।
চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ মোঃ ইলিয়াছ খাঁন জানান, আটককৃতদের কাছ থেকে মোট ১০ লাখ ৪৯ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। সূত্রে জানা গেছে, এই অর্থ ফুটবল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী এড. মিজানুল হক চৌধুরীর বলে ধারণা করা হচ্ছে।
তিনি বলেন, এ ব্যাপারে নির্বাচনী ট্রাইব্যুনাল যা সিদ্ধান্ত দেবেন, আইন অনুযায়ী সেই অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। এড. মিজানুল হক চৌধুরীর মোবাইলে বারবার কল দেওয়া হলেও তিনি ফোন রিসিভ করেননি।
এদিকে, চট্টগ্রামের আনোয়ারায় গত রাতে একটি ভোটকেন্দ্র থেকে দুটি সিসিটিভি ক্যামেরা চুরি হয়েছে। স্থানীয় বৈরাগ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, নির্বাচনের দিন সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে কেন্দ্রটিতে আগে থেকেই সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছিল।
ন্যাশনিক্স/আরবি
