মুন্সিগঞ্জের সিরাজদীখান উপজেলায় আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতার জেরে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে টেঁটাবিদ্ধ চারজনসহ অন্তত নয়জন আহত হয়েছেন।
বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে উপজেলার বালুচর ইউনিয়নের পূর্ব চান্দেরচর গাজী মার্কেট এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনার পর এলাকায় সাধারণ ভোটারদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
আহতদের মধ্যে ইমরান (২৮), লিটন (৪৮), সোহাগ (৩৫) ও রিয়াজুল (২০) রয়েছেন। গুরুতর আহত ইমরান ও রিয়াজুলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে সংঘর্ষের পরও এলাকায় উত্তেজনা বিরাজ করছে বলে জানা গেছে।
ন্যাশনিক্স/এএএইচপি
