সৈয়দপুর বিমানবন্দর থেকে বিপুল পরিমাণ নগদ অর্থসহ ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
বিষয়টি নিশ্চিত করেছেন নীলফামারীর পুলিশ সুপার। তিনি জানান, জব্দ করা টাকাগুলো মেশিনে গণনা করা হচ্ছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে বেলাল উদ্দিন জানান, তার বাড়ি ঠাকুরগাঁও সদর উপজেলায়। তিনি পেশায় একজন শিক্ষক। তার লাগেজে ৫০ লাখ টাকার বেশি রয়েছে বলে তিনি স্বীকার করেন।
টাকার উৎস সম্পর্কে জানতে চাইলে তিনি দাবি করেন, এটি তার ব্যবসায়িক অর্থ। তিনি গার্মেন্টস ব্যবসার সঙ্গে সম্পৃক্ত বলেও জানান।
এ ঘটনায় পরবর্তী আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
