গাজীপুরের টঙ্গীতে গ্যাস বেলুন বিস্ফোরণে অন্তত ১৯ জন দগ্ধ হয়েছেন। সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে টঙ্গীবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে সন্ধ্যার দিকে আহতদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
দগ্ধদের মধ্যে রয়েছেন: রমজান (১৮), রাফি (১২), বিজয় (১৬), তাসিন (১৮), সিয়াম (১৬), মিনহাজ (১৭), অনিক (২৪), হাসু (৩৮), হাসনাত (১৮), হাসনাত (২২), রুবেল (৩৪), আলামিন (২১), রাব্বি (১২), হৃদয় (১৮), শাওন (২০), ইমাম (১৪), নির্জন (২২) ও মারুফ (২২)। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, বিএনপির একটি সমাবেশের জন্য টঙ্গীবাজার এলাকার একটি কক্ষে গ্যাস বেলুন সংরক্ষণ করা হয়েছিল। সমাবেশ শুরুর আগে সেগুলো বের করার সময় হঠাৎ বিস্ফোরণ ঘটে। এতে সেখানে উপস্থিত ব্যক্তিরা দগ্ধ হন।
আহতের সংখ্যা নিশ্চিত করে জাতীয় বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন শাওন বিন রহমান জানান, আহতদের জরুরি বিভাগে রেখে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।
ঘটনার কারণ তদন্ত করে দেখা হচ্ছে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।
ন্যাশনিক্স/এপি
