ধানমণ্ডির একটি বিউটি পার্লারে গোপনে সিসি ক্যামেরা স্থাপন করে নারীদের আপত্তিকর ভিডিও ধারণের অভিযোগে গ্রেপ্তার হওয়া ফারনাজ আলম জামিন পেয়েছেন। মামলাটির শুনানি শেষে আদালত তাঁর জামিন আবেদন মঞ্জুর করেন।
এর আগে অভিযোগের ভিত্তিতে পুলিশ ফারনাজ আলমকে গ্রেপ্তার করে আদালতে হাজির করে এবং কারাগারে পাঠানোর আবেদন জানায়। তবে শুনানি শেষে আদালত জামিনের আদেশ দেন। অভিযোগটি তদন্তাধীন রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
উল্লেখ্য, ফারনাজ আলম বিএনপি নেতা গিয়াস উদ্দিন চৌধুরীর পুত্রবধূ। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন মহলে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে।
ন্যাশনিক্স/একেএ
