জাতীয় নির্বাচনের আগে পুলিশের ১৫৩ কর্মকর্তার পদোন্নতি

অবশ্যই পরুন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাংলাদেশ পুলিশের সাব-ইন্সপেক্টর (এসআই) থেকে ইন্সপেক্টর পদে পদোন্নতি পেয়েছেন ১৫৩ জন কর্মকর্তা।

রোববার (৭ ফেব্রুয়ারি) পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম স্বাক্ষরিত তিনটি পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে এ পদোন্নতি দেওয়া হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, সাব-ইন্সপেক্টর অব পুলিশ (নিরস্ত্র) থেকে ইন্সপেক্টর অব পুলিশে (নিরস্ত্র) পদোন্নতি পেয়েছেন ১০০ জন কর্মকর্তা। এছাড়া সাব-ইন্সপেক্টর অব পুলিশ (সশস্ত্র) থেকে ইন্সপেক্টর অব পুলিশে (সশস্ত্র) পদোন্নতি পেয়েছেন ৪৭ জন।

অন্যদিকে, পুলিশ সার্জেন্ট থেকে ইন্সপেক্টর অব পুলিশ (শহর ও যানবাহন) পদে পদোন্নতি পেয়েছেন ৬ জন কর্মকর্তা।

পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের নাম পৃথক প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। সংশ্লিষ্ট আদেশ তাৎক্ষণিকভাবে কার্যকর হবে বলে জানানো হয়।

ন্যাশনিক্স/এএএইচপি

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ