সমুদ্রে ডুবল বাংলাদেশগামী জাহাজ, বিপজ্জনক কন্টেইনার নিয়ে শঙ্কা

অবশ্যই পরুন

আন্দামান সাগরে মালয়েশিয়া থেকে বাংলাদেশে আসার পথে একটি বড় মালবাহী জাহাজ ডুবে গেছে। দুর্ঘটনার ফলে সমুদ্রজুড়ে তেলের আস্তরণ ছড়িয়ে পড়েছে, যা পরিবেশগত ঝুঁকি তৈরি করেছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

শনিবার বিকেলে থাইল্যান্ডের ফুকেট উপকূল থেকে প্রায় তিন মাইল দূরে জাহাজটি হঠাৎ পানিতে ভারসাম্য হারিয়ে নিমজ্জিত হয়। জাহাজটিতে থাকা ১৬ জন নাবিককে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে এবং তাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

প্রাথমিক তথ্যে জানা গেছে, প্রায় চার হাজার টনের বেশি ওজনের জাহাজটি প্রায় তিন শতাধিক কন্টেইনার নিয়ে বাংলাদেশ অভিমুখে যাত্রা করছিল। মাঝ সমুদ্রে জাহাজের ভেতরে পানি ঢুকে পড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

জাহাজডুবির পর সমুদ্রের একটি বিস্তীর্ণ এলাকায় তেলের স্তর ভেসে উঠেছে। এর পাশাপাশি কয়েকটি কন্টেইনারে থাকা ঝুঁকিপূর্ণ রাসায়নিক দ্রব্য সামুদ্রিক পরিবেশের জন্য বড় হুমকি হিসেবে দেখা দিয়েছে।

পরিস্থিতি মোকাবিলায় থাইল্যান্ড কর্তৃপক্ষ একটি সমন্বিত কমান্ড সেন্টার চালু করেছে। আকাশপথে নজরদারি চালিয়ে তেলের বিস্তার পর্যবেক্ষণ করা হচ্ছে এবং সমুদ্র পরিষ্কার কার্যক্রম শুরু হয়েছে।

এদিকে জাহাজটিতে থাকা পণ্য বাংলাদেশে আসার কথা থাকায় এর প্রভাব দেশের বাজারে পড়বে কি না—সে বিষয়ে আমদানিকারকদের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে। কর্তৃপক্ষ জানিয়েছে, পুরো বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

ন্যাশনিক্স/এলকে

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ