নির্বাচন বয়কটে সারা দিয়ে কারাগারের ৯৩% বন্দি অংশ নেননি ভোটে

অবশ্যই পরুন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের ইতিহাসে প্রথমবারের মতো কারাবন্দিদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ দেওয়া হলেও এতে সাড়া মিলেছে খুবই কম। সারা দেশের প্রায় ৮৫ হাজার বন্দির মধ্যে পোস্টাল ব্যালটে ভোট দিয়েছেন মাত্র ৪ হাজার ৫৩৮ জন, যা মোট বন্দির প্রায় ৭ শতাংশ।

কারা অধিদপ্তর জানায়, ৩ ফেব্রুয়ারি থেকে দেশের ৭৫টি কারাগারে বিশেষ এই ভোটগ্রহণ শুরু হয়। শনিবার পর্যন্ত ৫ হাজার ৯৪০ জন নিবন্ধিত বন্দির মধ্যে ৪ হাজার ৫৩৮ জন ভোট দিয়েছেন। নিবন্ধিত বাকি ১ হাজার ৪০২ বন্দিকে সুযোগ দিতে ভোটগ্রহণের সময় এক দিন বাড়ানো হয়েছে। রোববারও ভোটগ্রহণ চলবে।

কারা অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক (উন্নয়ন ও গণমাধ্যম) মো. জান্নাত-উল-ফরহাদ জানান, ভোটে সাড়া কম হওয়ার প্রধান কারণ হলো অনেক বন্দির কাছে জাতীয় পরিচয়পত্র না থাকা এবং কারাগারে ভোটের জন্য নিবন্ধন করলে জামিনে মুক্তির পর বাইরে ভোট দিতে পারবেন না এমন ধারণা।

তিনি আরও জানান, ৩৯ জন ভিআইপি বন্দি ভোটের জন্য নিবন্ধন করলেও তারা ভোট দিয়েছেন কি না, সে তথ্য নিশ্চিত নয়। একই সঙ্গে কয়েকজন ভিআইপি বন্দির ভোট বা নিবন্ধন নিয়ে প্রকাশিত কিছু খবর সঠিক নয় বলেও জানান তিনি।

কারা কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, কারাবন্দিদের একটি বড় অংশ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ না থাকায় তাদের অনেকেই ভোটে অংশ নেননি বলে আইনজীবীরা জানিয়েছেন।

ন্যাশনিক্স/এএএইচপি

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ