৯৭% প্রবাসীর ভোট বর্জন, পোস্টাল ব্যালটে ভোট মাত্র ৩%

অবশ্যই পরুন

আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে প্রথমবারের মতো পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার সুযোগ পেয়েছিলেন প্রবাসী ভোটারেরা। তবে এই উদ্যোগে প্রত্যাশিত সাড়া পাওয়া যায়নি। দেশের মোট ১ কোটি ৩০ লাখ প্রবাসী ভোটারের মধ্যে মাত্র ৪ লাখ ৫৬ হাজার জন পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিয়েছেন, যা মোট প্রবাসী ভোটারের প্রায় ৩ শতাংশ।

নির্বাচন কমিশনের নির্ধারিত সূচি অনুযায়ী, পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য প্রবাসীদের নিবন্ধন প্রক্রিয়া শুরু হয় ১৮ নভেম্বর ২০২৫ তারিখে। কয়েক দফা সময় বাড়ানোর পর এই নিবন্ধন কার্যক্রম শেষ হয় ৫ জানুয়ারি ২০২৬ তারিখে। নিবন্ধিত প্রবাসী ভোটারেরা ২১ জানুয়ারি ২০২৬ বিকাল ৫টা থেকে পোস্টাল ব্যালটে ভোট প্রদান করে ডাকযোগে পাঠানোর সুযোগ পান।

এদিকে ভোটগ্রহণে প্রবাসীদের কম অংশগ্রহণের পেছনে দেশের সামগ্রিক রাজনৈতিক ও আইনশৃঙ্খলা পরিস্থিতিকে দায়ী করছেন প্রবাসী বাংলাদেশিরা। গত ৭ ডিসেম্বর এক যৌথ বিবৃতিতে তারা অভিযোগ করেন, দেশে মবসন্ত্রাস, ধর্ষণ, গুম ও খুনের মাধ্যমে ভয়ের পরিবেশ সৃষ্টি করা হয়েছে। একই সঙ্গে সাংবাদিক, পেশাজীবী ও বুদ্ধিজীবীদের কণ্ঠরোধ করা হচ্ছে বলেও বিবৃতিতে দাবি করা হয়।

বিবৃতিতে আরও বলা হয়, ভিন্নমত প্রকাশ করলেই গায়েবি মামলায় আসামি করে গ্রেপ্তার, শারীরিক হামলা এবং পত্রিকা অফিসে অগ্নিসংযোগের ঘটনাও ঘটছে। এসব কারণে নির্বাচন নিয়ে সাধারণ মানুষের মধ্যে আস্থার সংকট তৈরি হয়েছে বলে মনে করেন তারা।

প্রবাসী বাংলাদেশিরা দাবি করেন, দেশের সবচেয়ে বড় গণতান্ত্রিক দলকে বাইরে রেখে অনুষ্ঠিত কোনো নির্বাচন গ্রহণযোগ্য হতে পারে না। এ অবস্থায় আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে প্রবাসীদের বড় একটি অংশের অনাস্থা স্পষ্ট হয়ে উঠেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

ন্যাশনিক্স/এএএইচপি

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ