কারাগারে চিকিৎসার অভাবে সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেনের মৃত্যু

অবশ্যই পরুন

ঠাকুরগাঁও-১ আসনের পাঁচবারের নির্বাচিত সংসদ সদস্য ও সাবেক পানিসম্পদমন্ত্রী রমেশ চন্দ্র সেন কারাগারে বন্দী অবস্থায় মৃত্যুবরণ করেছেন। আজ সকালে চিকিৎসার অভাবে তাঁর মৃত্যু হয় বলে জানা গেছে। তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর।

পারিবারিক সূত্র ও সংশ্লিষ্টদের দাবি, এটি কোনো স্বাভাবিক মৃত্যু নয় বরং একটি পরিকল্পিত হত্যাকাণ্ড।

রমেশ চন্দ্র সেন ২০২০ সালে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর থেকেই নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। বয়সজনিত অসুস্থতার পাশাপাশি হৃদ্‌রোগসহ একাধিক জটিলতা ছিল তাঁর। অভিযোগ রয়েছে, গত বছরের ৫ আগস্টের পর থেকে তিনি নিয়মিত চিকিৎসাসেবা গ্রহণের সুযোগ থেকে বঞ্চিত হন।

এরই ধারাবাহিকতায় ২০২৫ সালের ১৬ আগস্ট ঠাকুরগাঁও থানা পুলিশ একটি ভুয়া মামলায় তাঁকে গ্রেপ্তার করে। কারাগারে নেওয়ার পর চলতি বছরের শুরু থেকেই তাঁর শারীরিক অবস্থার দ্রুত অবনতি হতে থাকে।

জানা গেছে, তীব্র শীতের মধ্যেও তাঁকে কারাগারের মেঝেতে থাকতে বাধ্য করা হয়। পর্যাপ্ত কম্বল ও চিকিৎসাসেবা না পাওয়ায় তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। এমন অবস্থায় গত দেড় থেকে দুই মাসে একাধিকবার তাঁর জামিন আবেদন করা হলেও তা ধারাবাহিকভাবে নাকচ করে দেওয়া হয়।

পরিবারের অভিযোগ, চিকিৎসার সুযোগ ইচ্ছাকৃতভাবে বন্ধ করে রেখে তাঁকে ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে। আজ সকালে কারাগারেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

রমেশ চন্দ্র সেনের মৃত্যু নিয়ে ইতোমধ্যে রাজনৈতিক অঙ্গনসহ বিভিন্ন মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। তাঁর মৃত্যু কারাগারে বন্দীদের চিকিৎসা ও মানবাধিকার পরিস্থিতি নিয়েও নতুন করে প্রশ্ন তুলেছে।

ন্যাশনিক্স/ এপি

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ