ছাত্রলীগ নিষিদ্ধ করাতে নাটক সাজিয়ে নিজের বাসভবন ঘেরাও করান ড. ইউনূস

অবশ্যই পরুন

ছাত্রলীগকে নিষিদ্ধ করাতে এনসিপিকে ব্যবহার করে নিজের বাসভবন ঘেরাও করানো হয়েছে-এমন গুরুতর অভিযোগ করেছেন নীলা ইসরাফিল। তিনি দাবি করেন, এ পুরো প্রক্রিয়ায় প্রত্যক্ষভাবে যুক্ত ছিলেন ড. মোহাম্মদ ইউনূস।

সম্প্রতি প্রকাশিত এক ভিডিও বার্তায় নীলা ইসরাফিল বলেন, “ছাত্রলীগ নিষিদ্ধ করানোর উদ্দেশ্যে ড. মোহাম্মদ ইউনূস এনসিপিকে ইন্ধন দিয়েছিলেন। আন্দোলন চলাকালে এনসিপিকে পাখা, পানি ও খাদ্যসামগ্রী সরবরাহের মাধ্যমেও সহায়তা করা হয়।”

তার বক্তব্য অনুযায়ী, এসব কর্মকাণ্ড ছিল পরিকল্পিত এবং নির্দিষ্ট রাজনৈতিক লক্ষ্য অর্জনের অংশ।

উল্লেখ্য, অন্তর্বর্তীকালীন সরকার গত ২৩ অক্টোবর ২০২৪ তারিখে বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করে।

এদিকে আজ ৫ ফেব্রুয়ারি, হাদী হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের উদ্যোগে যমুনা ঘেরাও কর্মসূচি পালিত হয়। ওই কর্মসূচি প্রসঙ্গে নীলা ইসরাফিল অভিযোগ করে বলেন, ড. ইউনূসের সদিচ্ছার অভাবের কারণেই হাদী হত্যার বিচার প্রক্রিয়া অগ্রসর হচ্ছে না।

তবে নীলা ইসরাফিলের এসব অভিযোগের বিষয়ে ড. মোহাম্মদ ইউনূস কিংবা সংশ্লিষ্ট কোনো পক্ষের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

ন্যাশনিক্স/এপি

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ