জামায়াতে ইসলামীর শেরপুর জেলা শাখার সেক্রেটারি এবং শেরপুর–৩ আসনের জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদল (৫১) কিডনিজনিত রোগে ইন্তেকাল করেছেন। মঙ্গলবার ৩ ফেব্রুয়ারি দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে তিনি মারা যান।
তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি আবুল কালাম আজাদ। তিনি জানান, নুরুজ্জামান বাদল দীর্ঘদিন ধরে কিডনিজনিত সমস্যায় ভুগছিলেন এবং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এদিকে নুরুজ্জামান বাদলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর অফিসিয়াল ফেসবুক পেজে শোকবার্তা প্রকাশ করা হয়েছে। ওই পোস্টে জানানো হয়, আনুমানিক রাত ৩টার দিকে তিনি ইন্তেকাল করেন।
শোকবার্তায় আরও বলা হয়, ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তায়ালা তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন এবং তার শোকসন্তপ্ত পরিবার-পরিজন ও সহকর্মীদের ধৈর্য ধারণের তৌফিক দান করুন।
ন্যাশনিক্স/এলকে
