দেশকে আফগানিস্তান বানাতে চায় জামায়াত: মির্জা ফখরুল

অবশ্যই পরুন

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, জামায়াত বাংলাদেশের নারীদের কাজ করার সুযোগ কমাতে চায় এবং দেশকে আফগানিস্তানের মতো পরিস্থিতিতে ঠেলে দিতে চায়।

আজ সোমবার (২ ফেব্রুয়ারি) সকালে ঠাকুরগাঁওয়ের নির্বাচনী এলাকায় গণসংযোগকালে তিনি বলেন, “জামায়াত নারীদের কাজ করতে দিতে চায় না। তারা চায় মেয়েরা ঘরে বসে থাকুক।” তিনি জামায়াত আমিরের সাম্প্রতিক এক ‘এক্স’ (সাবেক টুইটার) পোস্টের প্রসঙ্গও উল্লেখ করে বলেন, “যদি আমির এমন নারীবিদ্বেষী মন্তব্য করে থাকেন, তবে তা অন্যায়।”

ফখরুল আরও বলেন, জামায়াত হিন্দু সম্প্রদায়কে হুমকি দিচ্ছে। তিনি সবাইকে নির্ভয়ে ও সাহসের সঙ্গে চলার আহ্বান জানান। দেশে এখন ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের সুযোগ এসেছে। বিএনপি সব রাজনৈতিক দলকে নিয়ে একটি সুন্দর ও সুষ্ঠু নির্বাচনী পরিবেশ গড়ে তুলতে কাজ করছে।

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ