দক্ষিণী সিনেমার জনপ্রিয় জুটি বিজয় দেবরাকোন্ডা ও রাশমিকা মন্দানা আজ সাত পাকে বাঁধা পড়ছেন। অক্টোবরে বাগদান সম্পন্ন হওয়া এই দুই তারকার বিয়ের সব তথ্য কিছুটা ফাঁস হয়েছে। যদিও তারা এখনও আনুষ্ঠানিকভাবে মুখ খোলেননি।
সম্প্রতি উদয়পুরের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়েছে, যেখানে দেখা যাচ্ছে, রাজস্থানের উদয়পুরে বিয়ের প্রস্তুতি জোরকদমে চলছে। ভিডিওটি শেয়ার করেছেন তান্যা নামে এক নেট-প্রভাবী। ভিডিওতে তিনি জানান, রাজবাড়ি সাজানো হয়েছে ঝাড়বাতি ও ফুলের তোড়া দিয়ে।
তান্যা বলেন, “আমরা উদয়পুরের রাজবাড়িতে আছি। বাড়িটি সুন্দরভাবে সাজানো হয়েছে। জানতে পেরেছি, এখানে একটি বিয়ের আসর বসছে। আন্দাজ করতে পারছেন, কাদের বিয়ে? রাশমিকা মন্দানা ও বিজয় দেবরাকোন্ডার। তাদের বিয়ে আজ, ২ ফেব্রুয়ারি।”
বিজয়-রাশমিকা জুটির ভক্তরা নতুন এই দম্পতিকে নবদম্পতির সাজে দেখার জন্য উচ্ছ্বসিত এবং উদয়পুরের বিয়ের আসরের আপডেট নিয়ে তারা উৎসাহে অপেক্ষায় রয়েছেন।
