শিবিরের বিক্ষোভে ‘খুনি তারেক জবাব দে’ স্লোগানে উত্তাল গাজীপুর

অবশ্যই পরুন

গাজীপুর মহানগরীর গাছা থানাধীন ৩৫ নম্বর ওয়ার্ডের দুলাল মার্কেট এলাকায় পাওনা টাকা সংক্রান্ত বিরোধে ছুরিকাঘাতে রানী নামে এক নারী ব্যবসায়ী নিহত হওয়ার ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। রবিবার ১ ফেব্রুয়ারি সন্ধ্যায় গাজীপুর মহানগর ছাত্রশিবিরের উদ্যোগে এ প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়।

সাইনবোর্ড বাজারের বড় মসজিদ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। এতে সহস্রাধিক নেতা-কর্মী অংশ নেন। মিছিলটি সাইনবোর্ড ও বোর্ডবাজার এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

মিছিল চলাকালে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান দেন। পরে বিক্ষোভ মিছিল শেষে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য দেন গাজীপুর মহানগর ছাত্রশিবিরের সভাপতি রেজাউল করিম, তা’মীরুল মিল্লাত কেন্দ্রীয় ছাত্র সংসদের জিএস মো. সাইদুল ইসলাম এবং গাজীপুর জেলা ছাত্রশিবিরের সভাপতি ইয়াসিন আরাফাত।

সমাবেশে গাজীপুর জেলা ছাত্রশিবিরের সভাপতি ইয়াসিন আরাফাত বলেন, গাজীপুরসহ দেশের বিভিন্ন স্থানে নারীদের ওপর হামলার ঘটনা ঘটছে, যা অত্যন্ত উদ্বেগজনক। তিনি এসব ঘটনার তীব্র নিন্দা জানান।

গাজীপুর মহানগর ছাত্রশিবিরের সভাপতি রেজাউল করিম বলেন, সমাজে সহিংসতা ও অপরাধমূলক কর্মকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া হবে না। দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

টাকসুর জিএস মো. সাইদুল ইসলাম বলেন, নতুন বাংলাদেশে সহিংস রাজনীতি বা পরিবারতন্ত্রের কোনো জায়গা নেই। তিনি ন্যায়বিচার প্রতিষ্ঠার আহ্বান জানান।

ন্যাশনিক্স/এলকে

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ