জামায়াত জেলা আমিরের গাড়ি থেকে বিদেশি কুড়াল ও অস্ত্র উদ্ধার, আটক ৩

অবশ্যই পরুন

মেহেরপুরে যৌথ বাহিনীর নিয়মিত চেকপোস্ট অভিযানে জামায়াতে ইসলামীর জেলা আমিরের ব্যবহৃত গাড়ি থেকে দেশীয় ও বিদেশি অস্ত্রসহ তিনজনকে আটক করা হয়েছে। সোমবার (২৬ জানুয়ারি) সকালে শহরের হোটেল বাজার মোড় এলাকায় এই অভিযান চালানো হয়।

আটক হওয়া মাইক্রোবাসটি জামায়াতে ইসলামীর মেহেরপুর জেলা আমির মাওলানা তাজ উদ্দিন খানের ব্যবহৃত গাড়ি বলে জানিয়েছে পুলিশ। গাড়িটিতে থাকা তিনজন হলেন—একটি বাংলা অনলাইন সংস্করণের জেলা প্রতিনিধি ও জামায়াতকর্মী সেলিম রেজা (২৭), জেলা জামায়াত আমিরের ফেসবুক পেজের অ্যাডমিন শাহারুল ইসলাম এবং গাড়িচালক ইজারুল হক।

পুলিশ জানায়, চেকপোস্টে তল্লাশির সময় ওই মাইক্রোবাস থেকে তিনটি ফোল্ডিং ডাবল স্টিক, একটি বিদেশি কুড়াল, একটি ইলেকট্রিক শকার, একটি প্লাস, তিনটি ওয়াকিটকি, চারটি চার্জার এবং একটি হ্যান্ড মাইক উদ্ধার করা হয়। এ সময় গাড়িটি জব্দ করা হয়।

মেহেরপুর সদর থানার উপ-পরিদর্শক (এসআই) বিএম রানা জানান, উদ্ধার করা আলামতগুলোর উৎস ও ব্যবহারের উদ্দেশ্য যাচাই করা হচ্ছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ন্যাশনিক্স/এলকে

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ