নিখোঁজের ৭ দিন পর সেফটি ট্যাংক থেকে ছাত্রলীগ কর্মীর মরদেহ উদ্ধার

অবশ্যই পরুন

লক্ষ্মীপুরে নিখোঁজের সাত দিন পর একটি বাড়ির সেফটি ট্যাংক থেকে ছাত্রলীগ কর্মী ফজলে রাব্বি বাবুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৪ জানুয়ারি) চন্দ্রগঞ্জ থানার হাজিরপাড়া ইউনিয়নের একটি বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত ফজলে রাব্বি বাবু হাজিরপাড়া ইউনিয়ন ছাত্রলীগের একজন সক্রিয় কর্মী ছিলেন। পরিবার ও স্থানীয় সূত্রের দাবি, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নমূলক কর্মকাণ্ডের পক্ষে প্রচারণা চালানোর কারণে তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হতে পারে।

পরিবারের অভিযোগ, বাবু নিখোঁজ হওয়ার পর একাধিকবার থানায় যোগাযোগ করা হলেও তারা তাৎক্ষণিক কার্যকর কোনো সহায়তা পাননি। ঘটনার সাত দিন পর মরদেহ উদ্ধারের খবরে এলাকাজুড়ে ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে।

পুলিশ জানিয়েছে, মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য তদন্ত চলছে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দ্রুত দোষীদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দা ও ছাত্রলীগ নেতাকর্মীরা।

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ