রিয়্যালিটি শোর শুটিংয়ে সানি লিওনের অস্বস্তিকর মুহূর্ত, ভাইরাল ভিডিও

অবশ্যই পরুন

বলিউড তারকা সানি লিওন আবারও আলোচনায়, তবে এবার সিনেমা নয় একটি টেলিভিশন রিয়্যালিটি শোর শুটিংকে কেন্দ্র করে। সম্প্রতি একটি হিন্দি চ্যানেলের জনপ্রিয় রিয়্যালিটি শোর শুটিং চলাকালে হঠাৎ শারীরিক অস্বস্তিতে পড়েন তিনি।

শুটিং সেটে একটি কুঁড়েঘরের সামনে দাঁড়িয়ে থাকার সময় সানির পেটজনিত সমস্যার বিষয়টি প্রকাশ্যে আসে, যা উপস্থিতদের দৃষ্টি আকর্ষণ করে। ঘটনাটি দেখে সহ-উপস্থাপক কর্ণ কুন্দ্রা বিস্মিত হন এবং মজার ছলে সতর্ক করে বলেন, “সানিকে খাবার দেওয়া বন্ধ করুন।”

পরে সানি লিওন জানান, ছোলা-ভাটুরা খাওয়ার কারণেই এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও দেখে অনেকেই ধারণা করছেন, এটি হয়তো নিছক মজা ছিল এবং শব্দটি ফোনের মাধ্যমে চালানো হতে পারে।

ভিডিওটি ভাইরাল হওয়ার পর নেটদুনিয়ায় মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ বিষয়টিকে হাস্যরসের চোখে দেখছেন, আবার কেউ পুরো ঘটনাটি নিয়ে সন্দেহ প্রকাশ করছেন। শুটিং সেটে উপস্থিত ব্যক্তিরাও পরিস্থিতিটিকে হালকা হাসি ও কৌতুকের মধ্যেই গ্রহণ করেন।

এই অনাকাঙ্ক্ষিত মুহূর্ত আবারও প্রমাণ করেছে, সানি লিওন যেকোনো কারণে সহজেই আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসতে পারেন।

ন্যাশনিক্স/এপি

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ