মুক্তিযুদ্ধের ভাস্কর্য ঢেকে জামায়াত ইসলামের নির্বাচনী বিলবোর্ড

অবশ্যই পরুন

পাবনার চাটমোহরে মহান মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত ভাস্কর্য ‘অপ্রতিরোধ্য চাটমোহর’ আড়াল করে নির্বাচনী প্রচারণার বিলবোর্ড স্থাপনের অভিযোগ উঠেছে। পাবনা–৩ আসনে একটি রাজনৈতিক দলের প্রার্থীর প্রচারণার অংশ হিসেবে ভাস্কর্যটির সামনে বিলবোর্ড বসানো হয় বলে স্থানীয়রা জানান।

মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন এভাবে ঢেকে দেওয়ায় এলাকাবাসী ও সচেতন মহলের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। চাটমোহর মুক্তিযোদ্ধা সংসদের এক নেতা বলেন, মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত কোনো ভাস্কর্য রাজনৈতিক প্রচারণার কারণে আড়াল করা অত্যন্ত দুঃখজনক ও অনভিপ্রেত। এ বিষয়ে উপজেলা প্রশাসনের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নেওয়া হবে বলেও তিনি জানান।

এদিকে সংশ্লিষ্ট রাজনৈতিক দলের স্থানীয় নেতা জানান, বিলবোর্ডটি সাময়িকভাবে স্থাপন করা হয়েছিল। বিষয়টি নিয়ে আপত্তি ওঠায় দ্রুতই সেটি সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভাস্কর্যটি যেন দৃশ্যমান থাকে এবং মুক্তিযুদ্ধের স্মৃতির প্রতি সম্মান অক্ষুণ্ণ থাকে, সে জন্য দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

ন্যাশনিক্স/এলকে

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ