জাতীয় নাগরিক পার্টি–এর নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করা হবে কি না এ নিয়ে নতুন করে ভাবার সময় এসেছে।
রোববার রাতে রাজধানীর বাংলামোটরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
আসিফ মাহমুদ অভিযোগ করেন, নির্বাচন কমিশন একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের ক্ষেত্রে রাজনৈতিক দল ও জনগণের আস্থা অর্জনে ব্যর্থ হয়েছে। তার মতে, নির্বাচন কমিশনের কর্মকাণ্ডে পক্ষপাতের ইঙ্গিত স্পষ্ট হয়ে উঠছে, যা নির্বাচনী পরিবেশকে প্রশ্নবিদ্ধ করছে।
তিনি আরও বলেন, বর্তমান ধারা অব্যাহত থাকলে বাংলাদেশে একটি নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন বাস্তবায়ন করা কঠিন হয়ে পড়বে। এমন পরিস্থিতিতে এনসিপি নির্বাচনে অংশগ্রহণ করবে কি না, সে বিষয়ে পুনর্বিবেচনা করা ছাড়া উপায় থাকবে না বলেও মন্তব্য করেন তিনি।
সংবাদ সম্মেলনে এনসিপি নেতারা জানান, নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত না হলে রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণ অর্থহীন হয়ে যাবে। এ বিষয়ে তারা শিগগিরই দলের অবস্থান স্পষ্ট করবেন।
ন্যাশনিক্স/এলকে
