সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার পরিধি ও প্রভাবের দিক থেকে নতুন উচ্চতায় পৌঁছেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আন্তর্জাতিক সামাজিক মাধ্যম বিশ্লেষণ প্ল্যাটফর্ম সোশ্যাল ব্লেড প্রকাশিত ফেসবুকের শীর্ষ ১০০ কনটেন্ট ক্রিয়েটরের তালিকায় জায়গা করে নিয়েছেন তিনি।
সোশ্যাল ব্লেডের তথ্য অনুযায়ী, ‘টপ হান্ড্রেড ফেসবুক ক্রিয়েটরস বাই সোশ্যাল’ তালিকায় তারেক রহমানের অবস্থান ৬৩তম। এই সূচকে তিনি যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প–কেও পেছনে ফেলেছেন, যার অবস্থান ৬৭ নম্বরে।
সোশ্যাল ব্লেডের সংজ্ঞা অনুযায়ী, এখানে ‘কনটেন্ট ক্রিয়েটর’ বলতে কেবল নিজে কনটেন্ট প্রকাশকারী ব্যক্তিকে বোঝানো হয় না। বরং যেসব ব্যক্তিকে ঘিরে ফেসবুকে সর্বাধিক পোস্ট, আলোচনা, সংবাদ ও ব্যবহারকারীদের তৈরি কনটেন্ট প্রকাশিত হয়, তাদের সামগ্রিক উপস্থিতি ও প্রভাব বিশ্লেষণ করেই এই র্যাঙ্কিং নির্ধারণ করা হয়।
বিশ্লেষকদের মতে, এই তালিকায় স্থান পাওয়া তারেক রহমানের আন্তর্জাতিক ডিজিটাল উপস্থিতি ও রাজনৈতিক প্রভাবের একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত। সামাজিক মাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা বিশ্বনেতা, প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব ও সেলিব্রিটিদের কাতারে তার নাম উঠে আসাকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন তারা।
ন্যাশনিক্স/এলকে
