অন্তর্বর্তী সরকার যুক্তরাজ্যের বার্মিংহামে বাংলাদেশের সহকারী হাইকমিশনে দ্বিতীয় সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে ওমর বিন হাদিকে। তিনি ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদির বড় ভাই।
গতকাল বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার জারি করা এক প্রজ্ঞাপনে এ নিয়োগের কথা জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন যুগ্ম সচিব আবুল হায়াত মো. রফিক।
