নাহিদ ইসলামের অফিসে গুলির ঘটনাটি ভুয়া নাটক—নেটিজেনদের দাবি, সিম্প্যাথি পাওয়ার চেষ্টা।

অবশ্যই পরুন

রাজধানীর বাড্ডা এলাকায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একটি সাংগঠনিক অফিসের পাশে গুলির ঘটনা ঘটেছে। তবে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নির্বাচনী অফিসে গুলি চালানোর যে খবর গণমাধ্যমে প্রচার হয়েছে, তা সঠিক নয় বলে জানিয়েছে দলটি।

বুধবার (১৪ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এনসিপির মিডিয়া উপকমিটির প্রধান মাহাবুব আলম জানান, বাড্ডার ৩৮ নম্বর ওয়ার্ডে অবস্থিত এনসিপির সাংগঠনিক অফিসসংলগ্ন এলাকায় মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাতে গুলির ঘটনা ঘটে। এটি কোনো নির্বাচনী অফিস নয় এবং নাহিদ ইসলামের ব্যক্তিগত বা নির্বাচনী কার্যালয়ের সঙ্গেও ঘটনার কোনো সম্পর্ক নেই।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে এ ঘটনার সঙ্গে কোনো রাজনৈতিক সম্পৃক্ততার প্রমাণ পাওয়া যায়নি।

এ বিষয়ে বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রাশিদুল আমিন বুধবার বিকেলে বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনার তদন্ত চলছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ন্যাশনিক্স/এপি

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ