চট্টগ্রাম বন্দরে চাকরি হলো ৯ জুলাই যোদ্ধার

অবশ্যই পরুন

অস্থায়ী চুক্তিভিত্তিতে এক বছরের জন্য ৯ জন গেজেটভুক্ত জুলাই যোদ্ধাকে নিয়োগ দিয়েছে Chittagong Port Authority (চবক)। তাদের মধ্যে ৮ জনকে প্রশিক্ষণ সেবা সহযোগী এবং ১ জনকে প্রশিক্ষণ সেবা সহকারী পদে দায়িত্ব দেওয়া হয়েছে।

চবকের প্রধান ব্যক্তিগত কর্মকর্তা মো. নাসির উদ্দিনের স্বাক্ষরিত এক বিভাগীয় অফিস আদেশে এই নিয়োগের তথ্য জানানো হয়। আদেশ অনুযায়ী, চবক বোর্ডের সিদ্ধান্ত বাস্তবায়নের অংশ হিসেবে প্রশাসন, মেরিন, হাইড্রোগ্রাফি, ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস, ইলেকট্রিক্যাল, মেরিন ইঞ্জিনিয়ারিং ও পরিকল্পনা বিভাগে এসব নিয়োগ দেওয়া হয়েছে।

নিয়োগপ্রাপ্তরা হলেন আরবি মোহাম্মদ আল মিরাজ, মোহাম্মদ সাকিল, মো. মেহরাজ হোসেন, মাহবুবুল আলম, মো. শেফাতুল কাদের, সাইফুল ইসলাম, মোহাম্মদ তারেক, মো. আমির হোসেন ও মো. ইব্রাহিম।

এ বিষয়ে চবকের পরিচালক (প্রশাসন) মো. ওমর ফারুক জানান, সংশ্লিষ্ট জুলাই যোদ্ধারা এর আগে চাকরির জন্য আবেদন করেছিলেন। সেই আবেদনের ভিত্তিতে অর্থ মন্ত্রণালয়ের আউটসোর্সিং প্রক্রিয়ায় সেবা গ্রহণ নীতিমালা ২০২৫ অনুসরণ করে এক বছরের জন্য অস্থায়ীভাবে তাদের নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়।

তিনি আরও বলেন, এসব পদ রাজস্বখাতে অন্তর্ভুক্ত নয় এবং “নো ওয়ার্ক, নো পে” ভিত্তিতে সমন্বিত পারিশ্রমিক প্রদান করা হবে। কর্মস্থলে উপস্থিতির ওপর নির্ভর করেই মাসিক পারিশ্রমিক নির্ধারিত হবে।

ভবিষ্যতে চাকরি স্থায়ী হওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, পরবর্তীতে যদি কোনো স্থায়ী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়, তাহলে নিয়ম অনুযায়ী লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হলে তাদের আবেদন বিবেচনা করা হতে পারে।

ন্যাশনিক্স/এলকে

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ