তিতাসের পাইপলাইনে দুর্ঘটনা, উত্তরা- টঙ্গী এলাকায় সরবরাহ বন্ধ

অবশ্যই পরুন

তিতাস গ্যাসের বিতরণ লাইনে আবারও দুর্ঘটনার ঘটনা ঘটেছে। রাজধানীর উত্তরা টঙ্গী ব্রিজ সংলগ্ন এলাকায় একটি শিল্প গ্রাহকের সার্ভিস লাইনের ভাল্‌ভ ফেটে গিয়ে উচ্চচাপে গ্যাস লিকেজ শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তাৎক্ষণিকভাবে উত্তরার মূল পাইপলাইনের গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে।

মঙ্গলবার রাতে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি। প্রতিষ্ঠানটি জানায়, লিকেজের কারণে উত্তরায় গ্যাস বিতরণের প্রধান ১২ ইঞ্চি ব্যাসের পাইপলাইন সম্পূর্ণভাবে ‘শাটডাউন’ করা হয়েছে।

এর ফলে উত্তরা, উত্তরখান, দক্ষিণখানসহ আশপাশের বিস্তীর্ণ এলাকায় সাময়িকভাবে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। ক্ষতিগ্রস্ত ভাল্‌ভটি প্রতিস্থাপনের কাজ চলছে বলে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

এ ঘটনায় ভোগান্তিতে পড়া গ্রাহকদের কাছে সাময়িক অসুবিধার জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।

উল্লেখ্য, চলতি মাসের ৪ জানুয়ারি তুরাগ নদীর নিচে গ্যাস পাইপলাইনে ছিদ্রের ঘটনায় মিরপুর ও মোহাম্মদপুর এলাকায় এখনও সরবরাহ স্বাভাবিক হয়নি।

 এর আগেও ১০ জানুয়ারি দুপুরে গণভবনের সামনে একটি ভাল্‌ভ বিস্ফোরিত হয়ে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায়, যা গ্রাহকদের দুর্ভোগ আরও বাড়িয়ে দেয়।

ন্যাশনিক্স/এপি

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ