সোমবার (১২ জানুয়ারি) দুপুরে নগরীর আনন্দবাজার এলাকা থেকে বস্তাবন্দি অবস্থায় এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রহিম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই ব্যক্তিকে হত্যার পর মরদেহ বস্তাবন্দি করে ফেলে দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, নিহত ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। মরদেহ উদ্ধারের পর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে এবং নিহতের পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে। এ ঘটনায় তদন্ত চলছে।
ন্যাশনিক্স/এপি
