মেহেরপুরের গাংনী পৌর ছাত্রদলের সদস্য সচিব শিশির আহমেদ শাকিলকে গাঁজা ও নগদ টাকাসহ আটক করেছে সেনাবাহিনী। শনিবার রাতে গাংনী এলাকায় পরিচালিত এক অভিযানে তাকে ১শ গ্রাম গাঁজা ও ৫৩ হাজার ১০০ টাকা সহ আটক করা হয়।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার রায় বিষয়টি নিশ্চিত করে জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। রোববার সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, শিশির আহমেদ শাকিল গাংনী পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাইদুল ইসলামের ছেলে। তার কাছ থেকে উদ্ধার হওয়া নগদ অর্থের উৎস সম্পর্কে তদন্ত চলছে।
আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, মাদক সংশ্লিষ্ট যেকোনো কর্মকাণ্ডের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে এবং অপরাধী যে পরিচয়েরই হোক, আইনের আওতায় আনা হবে।
ন্যাশনিক্স/এলকে
