নেত্রকোণায় ট্রেনের ধাক্কায় দুই শ্রমিক নিহত

অবশ্যই পরুন

নেত্রকোণার চল্লিশা বাজার এলাকায় ট্রেনের ধাক্কায় দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার ( ১০ জানুয়ারি) সন্ধ্যার পর এই দুর্ঘটনা ঘটে।

নেত্রকোণা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল মামুন সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন দিনাজপুর জেলার ছুড়িয়াপাড়া গ্রামের আকাশ রায় (২৪) এবং শেরপুর জেলার বাসিন্দা রাসেল মিয়া (২৫)। তারা দুজনই নেত্রকোণার একটি কারখানায় কর্মরত ছিলেন।

পুলিশ জানায়, রেললাইনের পাশে দাঁড়িয়ে দুজন কথা বলছিলেন। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেন তাদের ধাক্কা দেয়।

দুর্ঘটনার পর আহত অবস্থায় তাদের উদ্ধার করে নেত্রকোণা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ