হাতকড়া নিয়ে বাবার জানাজায় অংশ নিলেন গ্রেপ্তারকৃত ছাত্রলীগ নেতা

অবশ্যই পরুন

ময়মনসিংহের ফুলবাড়ীয়া কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি ও নিষিদ্ধ সংগঠনের নেতা আবুল হাসনাত জনি বাবার জানাজা নামাজে অংশগ্রহণ করেছেন হাতকড়া পরিহিত অবস্থায়। 

শনিবার (১০ জানুয়ারি) প্যারোলে মুক্তি দিয়ে তাকে জানাজায় অংশ নেওয়ার সুযোগ দেওয়া হয়।

শনিবার পৌর এলাকার লাহেরী পাড়ায় নিজ বাড়িতে আবুল হাসনাত জনির পিতা, সাবেক কাউন্সিলর সেকান্দর আলী সেকু মন্ডল মৃত্যুবরণ করেন। তাঁর মৃত্যুতে পারিবারিক সিদ্ধান্ত অনুযায়ী জানাজা নামাজের আয়োজন করা হয়। বাবার শেষকৃত্যে অংশগ্রহণের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর তত্ত্বাবধানে আবুল হাসনাত জনিকে সাময়িকভাবে প্যারোলে মুক্তি দেওয়া হয়।

উল্লেখ্য, গত ১৫ ডিসেম্বর ছাত্রজনতার ওপর হামলা ও আক্রমণের ঘটনায় দায়ের করা মামলায় পুলিশ আবুল হাসনাত জনিকে গ্রেপ্তার করে। বর্তমানে তিনি ওই মামলায় কারাবন্দি রয়েছেন।

জানাজা শেষে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করে তাকে পুনরায় আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে নেওয়া হয়।

ন্যাশনিক্স/এপি

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ