স্বেচ্ছাসেবক দলের ঢাকা উত্তরের সাবেক সদস্য সচিবকে গুলি, হাসপাতালে ভর্তি

অবশ্যই পরুন

ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব আজিজুর রহমান মুসাব্বির–এর ওপর গুলি চালিয়েছে দুর্বৃত্তরা।


বুধবার (৭ জানুয়ারি) রাত আনুমানিক ৮টা ৪০ মিনিটে রাজধানীর কাজীপাড়া–গ্রিনরোড এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, মুসাব্বিরকে লক্ষ্য করে অন্তত পাঁচ রাউন্ড গুলি ছোড়া হয়।


গুলিবিদ্ধ অবস্থায় তাকে দ্রুত উদ্ধার করে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন বলে হাসপাতাল সূত্র জানিয়েছে।
ঘটনার পরপরই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থল পরিদর্শন করেছে। হামলার কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।

ন্যাশনিক্স/এলকে

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ