যুক্তরাষ্ট্রে ঢোকার আগে বাংলাদেশিদের দিতে হতে পারে সর্বোচ্চ ১৫ হাজার ডলার

অবশ্যই পরুন

বাংলাদেশসহ বিশ্বের আরও ২৫টি দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশের আগে সর্বোচ্চ ১৫ হাজার মার্কিন ডলার পর্যন্ত জামানত (বন্ড) জমা দিতে হবে। মার্কিন পররাষ্ট্র দফতর মঙ্গলবার (৬ জানুয়ারি) তাদের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।


পররাষ্ট্র দফতরের তালিকায় বাংলাদেশের পাশাপাশি দক্ষিণ এশিয়ার নেপাল ও ভুটানও রয়েছে। এ ছাড়া আফ্রিকা ও লাতিন আমেরিকার একাধিক দেশের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।


বিজ্ঞপ্তিতে জানানো হয়, তালিকাভুক্ত দেশগুলোর পাসপোর্টধারীরা যুক্তরাষ্ট্রের ‘বি-১’ (ব্যবসা) বা ‘বি-২’ (পর্যটন) ভিসার জন্য যোগ্য বিবেচিত হলে দেশটিতে প্রবেশের আবেদন করতে পারবেন। তবে প্রবেশের ক্ষেত্রে আবেদনকারীকে ৫ হাজার, ১০ হাজার অথবা ১৫ হাজার মার্কিন ডলারের বন্ড জমা দিতে হবে।


কত পরিমাণ বন্ড দিতে হবে, তা ভিসা সাক্ষাৎকারের সময় নির্ধারণ করা হবে বলে জানানো হয়েছে। নতুন এই নীতি আগামী ২১ জানুয়ারি থেকে কার্যকর হবে।


মার্কিন কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, ভিসা ব্যবস্থাপনায় শৃঙ্খলা নিশ্চিত ও অভিবাসন সংক্রান্ত ঝুঁকি কমানোর লক্ষ্যে এই বন্ড নীতি চালু করা হচ্ছে।

ন্যাশনিক্স/এলকে

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ