“জুলাই যোদ্ধা” তকমায় কি সব অপরাধ মাফ? জনমনে প্রশ্ন, আইনের শাসন কোথায়

অবশ্যই পরুন

শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সঙ্গে ঔদ্ধত্যপূর্ণ আচরণ ও হুমকি দেওয়ার অভিযোগ এবং প্রকাশ্যে জুলাই আন্দোলনের সময় থানা পোড়ানো ও এক এসআইকে আগুন দিয়ে জ্বালিয়ে হত্যার স্বীকারোক্তিমূলক বক্তব্য দেওয়ার ঘটনায় গ্রেপ্তার হওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সদস্যসচিব মাহদী হাসান মাত্র ১৪ ঘণ্টার মধ্যেই জামিন পেয়েছেন। রোববার সকালে আদালত তার জামিন মঞ্জুর করেন।

শুধু তাই নয়, পতিতাবৃত্তির সঙ্গে জড়িত থাকা এবং সাংবাদিকদের কাছ থেকে চাঁদা দাবি করে মারধরের ঘটনায় গ্রেপ্তার হওয়া সুরভীকেও আদালত জামিন দিয়েছেন। এই দুই ঘটনায় আদালতের এমন দ্রুত জামিন সিদ্ধান্ত ঘিরে জনমনে তীব্র প্রশ্ন ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

সাধারণ মানুষের অভিযোগ“জুলাই আন্দোলনের সঙ্গে যুক্ত হলেই কি অপরাধীরাও আইনের ঊর্ধ্বে চলে যাচ্ছে?”

অভিযোগ উঠেছে, তথাকথিত “জুলাই যোদ্ধা” ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের চাপ ও দাবির মুখে গুরুতর অপরাধের অভিযোগ থাকা সত্ত্বেও অভিযুক্তরা অনায়াসে জামিন পাচ্ছেন। অথচ একই সময়ে লক্ষাধিক আওয়ামী লীগ নেতাকর্মী ও সাংবাদিক বছর ধরে ভুয়া ও রাজনৈতিক মামলায় কারাবন্দি থাকছেন, যাদের জামিন পর্যন্ত মিলছে না।

একদিকে থানা পোড়ানো, পুলিশ সদস্যকে আগুন দিয়ে হত্যার স্বীকারোক্তি, রাষ্ট্রীয় কর্মকর্তাকে হুমকি এসব গুরুতর অপরাধেও জামিন। অন্যদিকে রাজনৈতিক পরিচয়ের কারণে মামলা হলেই অনির্দিষ্টকালের জেল। এই দ্বিমুখী বিচারব্যবস্থা আইনের শাসনকে প্রশ্নবিদ্ধ করছে বলে মনে করছেন সচেতন নাগরিকরা।

স্থানীয়দের ভাষায়,
“এখন জুলাই যোদ্ধা মানে যেন সাত খুন মাফ।”

সাম্প্রতিক ঘটনাগুলো জুলাই আন্দোলনের নৈতিক অবস্থানকেই প্রশ্নের মুখে ফেলছে। অপরাধকে প্রশ্রয়, অপরাধীর পক্ষে রাজনৈতিক চাপ এবং বিচার ব্যবস্থার বিতর্কিত ভূমিকা সব মিলিয়ে জুলাই আন্দোলনের আদর্শ আজ সাধারণ মানুষের চোখে ক্রমেই বিতর্কিত হয়ে উঠছে।

বিশ্লেষকদের মতে, যদি অপরাধীকে অপরাধী হিসেবে বিচার না করা হয় এবং রাজনৈতিক পরিচয়ই যদি বিচারের মানদণ্ড হয়ে দাঁড়ায়, তাহলে রাষ্ট্রে আইনের শাসন বলে কিছু থাকে না। এতে শুধু একটি আন্দোলন নয়, পুরো বিচার ব্যবস্থার ওপর মানুষের আস্থা ধ্বংস হয়ে যায়।

প্রশ্ন উঠছে জুলাই আন্দোলন কি বৈষম্যের বিরুদ্ধে ছিল, নাকি ক্ষমতার বৈষম্য তৈরির নতুন হাতিয়ার হয়ে উঠছে?

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ