সিলেটে এক রাতে দুই ভূমিকম্প, বিশেষজ্ঞদের আফটারশক আশঙ্কা

অবশ্যই পরুন

সিলেটসহ দেশের উত্তর-পূর্বাঞ্চলে অল্প সময়ের ব্যবধানে পরপর দুই দফা ভূমিকম্প অনুভূত হয়েছে। সোমবার (৫ জানুয়ারি) ভোর ৪টা ৪৭ মিনিট ৩৯ সেকেন্ডে প্রথম এবং ৩০ সেকেন্ড পর ভোর ৪টা ৪৭ মিনিট ৫২ সেকেন্ডে দ্বিতীয় ভূমিকম্পটি হয়।


কম্পন বাংলাদেশের পাশাপাশি ভারতের আসাম রাজ্যেও অনুভূত হয়। ভূমিকম্প দুটির তথ্য নিশ্চিত করেছে United States Geological Survey (USGS)।


ইউএসজিএসের তথ্যে শুরুতে মাত্রা ৫.৪ ও ৫.২ দেখানো হলেও পরে সংশোধন করে ৫.২ ও ৪.৯ করা হয়। এদিকে কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ জানান, দুটি ভূমিকম্পই ভারতের আসাম রাজ্যের গুয়াহাটির নিকটবর্তী মরিগাঁও এলাকায় সংঘটিত হয় এবং উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ৩৫ কিলোমিটার গভীরে।
পলাশের মতে, ৫.৪ মাত্রার ভূমিকম্প মধ্যম মাত্রার হওয়ায় আগামী ৪৮ ঘণ্টার মধ্যে আফটারশক হওয়ার আশঙ্কা রয়েছে। তিনি জানান, বাংলাদেশের ভেতরে কিংবা উত্তর ও পূর্বাঞ্চলের সক্রিয় ফল্ট লাইনে আফটারশক অনুভূত হতে পারে।


এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে সম্ভাব্য ঝুঁকি বিবেচনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।

ন্যাশনিক্স/এলকে

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ