সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আগামীকাল বুধবার একত্রিশ ডিসেম্বর থেকে শুক্রবার দুই জানুয়ারি পর্যন্ত তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। এই সময় রাজধানী ঢাকায় সব ধরনের আতশবাজি পটকা ফোটানো ফানুস ও গ্যাস বেলুন ওড়ানো নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।
মঙ্গলবার ত্রিশ ডিসেম্বর ডিএমপির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স অর্ডিন্যান্স নম্বর তিন সত্তর ছয় এর আটাশ ও ঊনত্রিশ ধারায় অর্পিত ক্ষমতাবলে রাষ্ট্রীয় শোক দিবস উপলক্ষে তিন দিন ঢাকা মহানগর এলাকায় সকল ধরনের আতশবাজি পটকা ফোটানো ফানুস ও গ্যাস বেলুন ওড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।
এছাড়া উন্মুক্ত স্থানে কোনো ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান ডিজে পার্টি র্যালি বা শোভাযাত্রা আয়োজন করা যাবে না। একই সঙ্গে উচ্চ শব্দে যানবাহনের হর্ন বাজানো কিংবা জনদুর্ভোগ সৃষ্টি করে এমন যেকোনো কর্মকাণ্ড থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
ডিএমপি জানায়, রাষ্ট্রীয় শোকের মর্যাদা রক্ষা ও জনশৃঙ্খলা বজায় রাখতে নগরবাসীর সহযোগিতা একান্তভাবে কামনা করা হচ্ছে।
ন্যাশনিক্স/এলকে
