বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জানাজা ও দাফন আজ অনুষ্ঠিত হচ্ছে। তাকে শেষ শ্রদ্ধা জানাতে ঢাকায় এসেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। ঢাকায় পৌঁছে তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে শোকবার্তা পৌঁছে দেন।
বুধবার একত্রিশ ডিসেম্বর বেলা এগারোটা পঞ্চান্ন মিনিটে ভারতীয় বিমানবাহিনীর একটি বিশেষ ফ্লাইটে করে ঢাকায় পৌঁছান এস জয়শঙ্কর। তার বহনকারী বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
বিমানবন্দরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া উইংয়ের মহাপরিচালক ইশরাত জাহানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে স্বাগত জানান। এ সময় ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণব ভার্মা উপস্থিত ছিলেন।
এর আগে মঙ্গলবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভারত সরকার ও জনগণের পক্ষ থেকে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠানে অংশ নিতে পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ঢাকা সফর করবেন।
উল্লেখ্য, দুই হাজার চব্বিশ সালের পাঁচ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর এটিই ভারতের কোনো মন্ত্রীর প্রথম ঢাকা সফর।
ন্যাশনিক্স/এলকে
